সর্বশেষ

6/recent/ticker-posts

কৃত্রিম পাতা থেকে জ্বালানি গ্যাস

পাতা থেকে জ্বালানি গ্যাস

জ্বালানি তেলের উৎপাদনের জন্য আমাদের নির্ভর করতে হয় ফসিল ফুয়েলের উপর। বর্তমানে অধিক জ্বালানি ব্যবহারের ফলে সারাবিশ্বে ফসিল ফুয়েলের মজুদ দিন দিন ফুরিয়ে আসছে। এখন বিকল্প কোন পথ বের না করলে সামনে পৃথিবী জ্বালানি সংকটে পড়বে। সেসব চিন্তা করেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী তৈরি করেছে কৃত্রিম পাতা বা আর্টিফিশিয়াল লিফ।


যা সূর্যের আলোর উপস্থিতে পানি ও কার্বন ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে এক ধরনের সিনথেটিক গ্যাস তৈরি করবে। বিজ্ঞানীরা মনে করেন এই গ্যাস পেট্রোলের পরিবর্তে ব্যাবহার করা সম্ভব। এই সিনথেটিক গ্যাসকে সংক্ষেপে সিনগ্যাস ও বলা হয়। বর্তমানে এটি ঔষুধ তৈরি ও রান্নার কাজে ব্যাবহার করা হয়। এই গ্যাস উৎপাধনের ফলে বায়ুমন্ডলে থাকা ক্ষতিকারক গ্যাস মুক্ত হবে।কার্বন নিউট্রাল প্রযুক্তিতে বানানো এই বিশেষ কৃত্রিম পাতা জ্বালানি গ্যাস বা জ্বালানী তেল উৎপাধন করতে সক্ষম।

যুক্তরাস্ট্রের কেমব্রিজ ইউনিভার্সিটির  গবেষক  এরউন রেইনার ও তার দল এটি তৈরি করেছে। মেঘলা দিনেও একই ভাবে কাজ করবে এই পাতা। ফুয়েল, ফার্মিসিউটিক্যাল, স্যার ও প্লাস্টিক তৈরি করা সম্ভব এই সিনগ্যাস ব্যাবহার করে। এর বড় একটা সুবিধা হলো এটি কার্বনডাই অক্সাইড নির্গত করে না এই জন্য এটি অনেকটাই পরিবেশবান্ধ। হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড ব্যাবহার করে সাধারণ গবেষনাগারে এই সিনগ্যাস বানানো হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ