সর্বশেষ

6/recent/ticker-posts

আইনস্টাইনের জীবনের কিছু মজার ঘটনা

আইনস্টাইনের জীবনের মজার ঘটনা


নিউটনের সাথে আপেলের গল্প বেশ বিখ্যাত। কিন্তু এটি নিছকই গল্প এর কোন সত্যতা নেই। আইনষ্টাইনের আপেক্ষিকতা বিখ্যাত হওয়ার পর তাকে নিয়েও এমন এক গল্প চালু হয়েছিলো। তবে বেশি দিন টিকেনি। এছাড়া তাকে নিয়ে আরও অনেক গল্প কথা চালু হয়েছে এর কোনটি সত্য কোনটি হয়তো মিথ্যা। আইনস্টাইনকে নিয়ে এমনই মজার তিনটি গল্প।

আইনস্টাইনের জীবনের মজার গল্প একঃ

একবার আইনস্টাইনের বাসার সহকারী এসে জিজ্ঞেস করল, সে নয়টি ডিম কিনেছে। ডিমের হালি ১০ টাকা করে তাহলে নয়টি ডিমের দাম কত? 
আইনস্টাইন তখনই কাগজ কলম নিয়ে বসে গেলেন। অনেক ক্যালকুলাস ব্যাবহার করে বের করলেন নয়টি ডিমের দাম যদি x হয় তাহলে সঠিক দাম হবে 22.39<x>22.53। তিনি সহকারীকে ডেকে বললেন খুব কঠিন অঙ্ক দিয়েছো আমার এক ঘন্টা লাগলো। শেষ পর্যন্ত আমি বের করেছি। নয়টি ডিমের দাম ২২টাকা ৩৯ পয়সা থেকে ২২ টাকা ৫৩ পয়সার মাঝামাঝি কিছু একটা হবে । সহকারী তখন বললো আমি তো তখনই তার ডিমের দাম দিয়ে দিয়েছি আইনস্টাইন তাকে প্রশ্ন করলো কত দিয়েছো? তখন তার সহকারী বললো কেন ২২ টাকা ৫০ পয়সা। তখন আইস্টাইন বললেন তাহলে তো আমার হিসেব ঠিকই আছে লিমিটের মধ্যেই দিয়েছো কিন্তু তুমি এটা কিভাবে বের করলে। উত্তরে সহকারী বললো, খুব সোজা ১০ টাকাকে ৪ দিয়ে ভাগ করে ৯ দিয়ে গুন করেছি দাম সাড়ে ২২ টাকা! আইনস্টাইন হতবাক!

আইনস্টাইনের জীবনের মজার গল্প দুইঃ

এক সন্ধ্যায় আইনস্টাইন হাঁটতে গিয়েছেন। তিনি চিন্তা করছেন সাধারন আপেক্ষিক তত্ত্বের সমাধান নিয়ে। বাসায় ফিরে তিনি তার হাতের লাঠিটাকে বিছানায় পরিপাটি শুইয়ে দিয়ে নিজে লাঠি রাখার জায়গা, ঘরের কোনায় দাঁড়িয়ে পড়লেন। কিছুক্ষণ পর সহকারী সব ঠিকঠাক আছে কি না, দেখতে এসে তো থ! বিছানায় শুয়ে আছে লাঠি আর ঘরের কোনায় লাঠিয় জায়গায় দাঁড়িয়ে আছে আইনস্টাইন। হয়তো তিনি মনে তখনো রিলেটিভিটির সমাধান নিয়ে ভাবছিলেন!

আইনস্টাইনের জীবনের মজার গল্প তিনঃ

আরেক দিনের কথা এই গল্প অনেক বেশি জনপ্রিয়। আইনস্টাইন যাচ্ছেন বিশেষজ্ঞদের এক সমাবেশে। তিনি সেখানে আপেক্ষকতা নিয়ে আলোচনা করবেন । ড্রাইবার বলল, আইনস্টাইন যা বলেন, তা ড্রাইবার নিজেই বলতে পারেন। আইনস্টাইন বললেন তাই হোক। আজকের লেকচার তুমিই করো। তখন কার দিনে ক্যামেরার প্রচলন কম ছিলো তাই আইনস্টাইনের নাম অনেকে শুনলেও তাকে চোখে দেখে নি। তো ড্রাইবার আইনস্টাইন সেজে বক্তৃতা দিতে গেলেন আর আইনস্টাইন ড্রাইবার সেজে দর্শক সারিতে বসে থাকলেন। এরপর শুরু হলো প্রশ্নোত্তররের পালা। জটিল প্রশ্ন আসতে শুরু করলো। ড্রাইবার বললো এসব তো সোজা বিষয় । আমার ড্রাইবারই এসবের উত্তর দিতে পারবেন। তখন আইনস্টাইনই সকল প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ