সর্বশেষ

6/recent/ticker-posts

সুস্বাস্থ্য গড়ার কার্যকরী ১০টি স্বাস্থ্য টিপস।। health tips bangla

সুস্বাস্থ্য গড়ার ১০টি স্বাস্থ্য টিপস।। health tips bangla

স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা অনেকেই স্বাস্থ্যের ঠিকমত খেয়াল রাখিনা আবার অনেকেই স্বাস্থ্য ঠিক রাখতে কি করতে হবে তা জানেন না। আবার অনেকেই অনেক বিষয়ে বিভ্রান্ত হন কারন একেক বিশেষজ্ঞ একেক মত দিয়ে থাকেন আজকে আমরা সুস্বাস্থ্য গড়ার ১০টি টিপস নিয়ে আলোচনা করবো যা বিশেষজ্ঞদের দ্বারা সমর্থিত। health tips bangla.


১.পানী পান করুন

প্রতিদিন আমাদের শরীর ঘাম,প্রস্রাব,নিঃশ্বাস, ও অন্যান্য অন্ত্রের মাধ্যমে জল হারায় তাই প্রতিদিন আমাদেরকে পর্যাপ্ত পরিমান পানি পান করা উচিত। নাতিশীতোষ্ণ জলবায়ুর মানুষের জন্য যুক্তরাস্ট্রের জাতীয় বিজ্ঞান প্রকৌশলী ও মেডিসিন একাডেমি নির্ধারন করেছে যে প্রতিদিন পুরুষের জন্য ৩.৭ লিটার ও মহিলাদের জন্য ২.৭ লিটার তরল সুস্বাস্থের জন্য গ্রহন করা উচিত। আমাদের শরীরে তরল ২০% আসে খাবার থেকে ও বাকী ৮০% আসে পানীয় থেকে তাই আমাদের উচিত প্রতিদিন পর্যাপ্ত পরিমান পানি পান করা।


২.সুষম খাবার গ্রহন করুন

সুস্বাস্থ্য গঠনে সুষম খাবারের বিকল্প নেই। খাবারে আমিষ, শর্করা ভিটামিন চর্বি, খনিজ লবন পর্যাপ্ত পরিমানে যুক্ত করুন তাহলে সেটাই হবে সুষম খাবার। ফলমূল, শাক সবজী  প্রতিদিন গ্রহন করুন এতে ভিটামিন আমিষ শর্করা ইত্যাদি ঘাটতি পূরন হবে। প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন ৪০০গ্রাম ফল এবং শাক সবজি খাওয়া উচিত। সুষম খাবারের গ্রহনের ফলে অপুষ্টিতে ভোগা,ডায়বেটিস,স্ট্রোক,ক্যান্সার এর মত রোগের ঝুঁকি কমে যায়।


৩. লবন ও চিনি যুক্ত খাবার কম গ্রহন করুন 

বেশিরভাগ মানুষ সোডিয়াম পায় লবনের মাধ্যমে কিন্তু এই সোডিয়াম অতিরিক্ত মাত্রায় আমাদের শরীরে প্রবেশ করলে হৃদরোগ,উচ্চরক্তচাপ, স্ট্রোকের মত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই আমাদের প্রতিদিন ৫ চা চামছ এর উপরে লবন গ্রহন করা উচিত নয়।

অন্যদিকে চিনিতে থাকে শর্করা যা অতিরিক্ত গ্রহন করলে দাতের ক্ষয় এবং অতিরিক্ত স্বাস্থ্য বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। প্রতিদিন ৫০গ্রাম এর উপরে চিনি গ্রহন করা উচিত নয়।


৪. অ্যালকোহল ও তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন

অ্যালকোহল স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিকর। অ্যালকোহল পানের কোন নিরাপদ স্থর নেই যেই কোন মাত্রার অ্যালকোহল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অ্যালকোহল পানের ফলে লিভার সিরোসিস, হৃদরোগ , কিছুক্ষেত্রে ক্যান্সার ও দেখা দিতে পারে।

তামাকও স্বাস্থ্যের জন্য অনেক বিপজ্জনক। WHO এর তথ্যমতে  তামাক ধূমপানের ফলে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ লক্ষের মত মানুষ মারা যায়। তামাক ধূমপানের ফলে আপনি নিজের ক্ষতির পাশাপাশি আপনার আশেপাশে থাকা ব্যাক্তিদেরও ক্ষতি করবেন। তাই সুস্বাস্থ্য গঠনে অ্যালকোহল ও তামাক জাতীয় দ্রব্য থেকে আমাদের দূরে থাকা উচিত।


৫. খাবারের সাথে মাছ গ্রহন করুন 

মাছে প্রচুর প্রোটিন, ভিটামিন খনিজ থাকে। তৈলাক্ত মাছে থাকে ওমেগা-৩ যা হৃদরোগের ঝুঁকি কমায়। এবং মাছ থেকে ক্যালসিয়াম,ফসফরাস,আয়রন, দস্তা, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম পাওয়া যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন পরামর্শ অনুযায়ী সুস্বাস্থ্যের জন্য খাবারে মাছ রাখা উচিত।


৬. বাইরে বের হলে মাস্ক ব্যাবহার করুন

করোনাকালীন সময়ে সবাই মাস্ক ব্যাবহার করে থাকি কিন্তু মাস্ক করোনা ছাড়াও অনেক রোগ থেকে আমাদের দূরে রাখে। মাস্ক ব্যাবহার না করলে ধূলাবালীজনিত রোগ এবং স্বাসকষ্ট হতে পারে। 


৭. পর্যাপ্ত ঘুমানো

সুস্বাস্থ্য গঠনে পর্যাপ্ত ঘুম অপরিহার্য। অপর্যাপ্ত ঘুম আপনার ক্ষুধা,শারিরীক, মানসিক কর্মদক্ষতা হ্রাস করতে পারে । অপর্যাপ্ত ঘুমের ফলে  ৫৫% বাচ্ছাদের ক্ষেত্রে ৮৯% প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্থুলতার ঝুঁকি থাকে। 


৮.ঘুমানোর আগে উজ্জ্বল আলো এড়িয়ে চলুন

রাতে যখন আপনি উজ্জ্বল আলোর মুখোমুখি হবেন তখন তা আপনার স্লীপ হরোমন মেলাটনিন উৎপাদনে ব্যাহত করবে। যখন আপনি অন্ধকারে থাকবেন বা ঘুমে থাকবেন তখন তা স্বাভাবিক ভাবেই উৎপাদন হয়।


৯.সূর্যের আলো গ্রহন করুন

সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি যা শরীরের জন্য অতীব প্রয়জনীয়। ভিটামিন ডি হাড়ের উন্নতি স্বাধন,হতাশার হ্রাস এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সূর্যের আলো গ্রহনের ক্ষেত্রে সকালের সূর্যের আলো গ্রহন করতে পারেন কারন এইসময় সূর্যের আলো কোমল থাকে।

১০. নিয়মিত ব্যায়াম করুন

নিয়মিত ব্যায়াম আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে । রক্ত সঞ্চালন শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি যেমন হাই কোলেস্টেরল, করোনারি আর্টারি ডিজিজ এবং হার্ট অ্যাটাক রোধে সাহায্য করে। এছাড়াও ব্যায়াম আপনার কর্মদক্ষতা এবং আপনার সুঠাম পেশী গঠনে সাহায্য করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ